ইউনিফর্ম ও আচরণবিধি
স্কুল ইউনিফর্ম
শিক্ষার্থীদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সমতার প্রতীক হিসেবে বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক।
গ্রীষ্মকালীন ইউনিফর্ম
- জলপাই রঙের শার্ট
- জলপাই রঙের প্যান্ট
- জলপাই রঙের ক্যাপ
- সাদা কেডস
শীতকালীন ইউনিফর্ম
- জলপাই রঙের শার্ট
- জলপাই রঙের প্যান্ট
- জলপাই রঙের ক্যাপ
- সবুজ রঙের ভি-গলা সোয়েটার
- সাদা কেডস
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- ইউনিফর্মে বিদ্যালয়ের মনোগ্রাম থাকা বাধ্যতামূলক।
- শীতকালীন সোয়েটার অবশ্যই সবুজ রঙের ভি-গলা হতে হবে।
- বোরকা পরিধান করলে তা কালো অথবা সাদা রঙের হতে হবে।
- হিজাব পরিধান করলে তা অবশ্যই সাদা রঙের হতে হবে।
- নির্ধারিত ইউনিফর্ম ব্যতীত অন্য কোনো পোশাক গ্রহণযোগ্য নয়।
শিক্ষার্থীদের অবশ্য পালনীয় আচরণবিধি
শান্তি মিশন ক্যাডেট একাডেমীর সকল শিক্ষার্থীর জন্য নিম্নোক্ত নিয়মাবলি অনুসরণ করা বাধ্যতামূলক। সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কাম্য।
নিয়মিত উপস্থিতি
প্রত্যেক শিক্ষার্থীর নিয়মিত ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক। প্রতি শিক্ষাবর্ষে কমপক্ষে ৯০% উপস্থিতি নিশ্চিত করতে হবে।
সময়ানুবর্তিতা
ক্লাস শুরুর ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হয়ে সমাবেশ (পিটি ক্লাস)-এ অংশগ্রহণ করতে হবে।
অনুপস্থিতি ও ছুটি
অনুপস্থিতির ক্ষেত্রে অভিভাবকের আবেদনপত্র জমা দিতে হবে। টানা ৩ দিন বা তার বেশি অনুপস্থিত থাকলে অভিভাবকসহ প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ক্লাসে অংশগ্রহণ করতে হবে।
ইউনিফর্ম
বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক। দৃষ্টিকটু বেল্ট, চশমা, ঘড়ি বা গয়না পরিধান করা যাবে না।
নিষিদ্ধ সামগ্রী
মোবাইল, সিডি, পেনড্রাইভ এবং পাঠ্যবহির্ভূত বই বা ম্যাগাজিন বিদ্যালয়ে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষায় অনুপস্থিতি
পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে যথাযথ কারণ ও প্রমাণপত্রসহ আবেদন করতে হবে। অন্যথায় প্রমোশনের বিষয়টি বিবেচিত হবে না।
বিদ্যালয় ত্যাগ
বিদ্যালয়ে আসার পর অভিভাবকের অনুমতি ব্যতীত কোনো শিক্ষার্থীকে ছুটি প্রদান করা হবে না।
শৃঙ্খলা
স্কুল ইউনিফর্ম পরে বিদ্যালয়ের বাইরে কোনো অশোভন বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না।
অভিভাবকের যোগাযোগ
যে কোনো প্রয়োজনে অফিসের মাধ্যমে প্রধান শিক্ষক বা শ্রেণি শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
অসদাচরণ
অসদাচরণ বা আইন-শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার নোটিশে বিদ্যালয় থেকে বহিষ্কারের ক্ষমতা সংরক্ষণ করে।