📢 নোটিশ:

২০২৭ শিক্ষাবর্ষের প্লে থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি শুরু অক্টোবর ১৫,২০২৬। ভর্তির শেষ তারিখ নভেম্বর ৩০,২০২৬ ||

ভর্তি তথ্য

ভর্তির যোগ্যতা

শান্তি মিশন ক্যাডেট একাডেমিতে ভর্তি হতে হলে শিক্ষার্থীর বয়স ও পূর্ববর্তী শ্রেণি উত্তীর্ণ হতে হবে। শিক্ষার্থীর মানসিক এবং শারীরিক বিকাশ বিবেচনা করে আমরা প্রাসঙ্গিক শ্রেণিতে ভর্তি নিশ্চিত করি।

প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তির সুযোগ

বয়স ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শ্রেণি নির্ধারণ

আবাসিক ও অনাবাসিক উভয় ক্ষেত্রে প্রযোজ্য

শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ বিবেচনায় রাখা হয়

ভর্তির বয়স সীমা

শিক্ষা স্তর শ্রেণি ভর্তির বয়স
প্রাক-প্রাথমিক প্লে ৩ বছর +
নার্সারি ৪ বছর +
কেজি ৫ বছর +
প্রাথমিক প্রথম ৬ বছর +
দ্বিতীয় ৭ বছর +
তৃতীয় ৮ বছর +
চতুর্থ ৯ বছর +
পঞ্চম ১০ বছর +

আবেদন প্রক্রিয়া

আবেদন ফরম সংগ্রহ

ভর্তির জন্য প্রয়োজনীয় ফরম একাডেমি থেকে বা অনলাইনে সংগ্রহ করা হয়।

পূরণকৃত ফরম জমা

আবেদনকারীরা সমস্ত তথ্য পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ফরম জমা দেন।

ভর্তি পরীক্ষা

শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করার জন্য লিখিত বা অনলাইন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ব্যক্তিগত সাক্ষাৎকার (যথাযথ ক্ষেত্রে)

প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে মনোবল, আগ্রহ ও উপযুক্ততা মূল্যায়ন করা হয়।

প্রয়োজনীয় ডকুমেন্ট

জন্ম সনদ

পূর্ববর্তী স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট

২ কপি পাসপোর্ট সাইজ কালার ছবি

অভিভাবকের পরিচয়পত্র

ভর্তি প্রক্রিয়া

বয়সসীমা

[ ২+] বছর থেকে ভর্তি নেয়া হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

জন্ম নিবন্ধন সনদের কপি। বাবা- মায়ের এনআইডি, এবং শিশুর পাসপোর্ট সাইজ ২ কপি কালার ছবি

ফরম সংগ্রহ

প্রতিষ্ঠানের অফিস অথবা( www,smca-edu.org) থেকে নির্দিসষ্ট মূল্যে প্রসপেক্টাস ও ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।

শিক্ষক- অভিভাবক মতবিনিময়

ভর্তিচ্ছু শিশুর অভিভাবকদের সাথে সংক্ষিপ্ত আলোচনা( Interview) অনুষ্ঠিত হবে।

ভর্তির নিয়মাবলী

২০০ (দুইশত) টাকা প্রদান করে অফিস হতে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং তা যথাযথভাবে পূরণ করে ২ (দুই) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ জমা দিতে হবে।

প্রার্থীর জন্ম নিবন্ধন সার্টিফিকেট আবেদনপত্রের সাথে জমা করতে হবে।

স্পট টেস্টের ভিত্তিতে ‘আগে আসলে আগে’ ভর্তির মাধ্যমে আসন পূরণ করা হবে।

ভর্তির জন্য প্রার্থীর পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র ও পাঠোন্নতির প্রতিবেদন দাখিল করতে হবে।

বেতন ও ফি সমূহ

শ্রেণি ভর্তি ফি
(শুধু নতুন ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য)
সেশন চার্জ মাসিক বেতন
প্লে ও নার্সারী ২,০০০/- ১,০০০/- ৬০০/-
কেজি ২,০০০/- ১,০০০/- ৭০০/-
প্রথম ও দ্বিতীয় ২,০০০/- ১,০০০/- ৮০০/-
তৃতীয় ও চতুর্থ ২,০০০/- ১,০০০/- ৯০০/-
পঞ্চম ২,০০০/- ১,০০০/- ১,০০০/-

বেতন প্রদানের নিয়মসমূহ

১। বেতন চলতি মাসের ১ (এক) হতে ১০ (দশ) তারিখের মধ্যে প্রদান করতে হবে।

২। নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন প্রদানে ব্যর্থ হলে ৩১ তারিখ পর্যন্ত ২০ (বিশ) টাকা এবং পরবর্তী প্রতি মাসের জন্য ৩০ ( ত্রিশ) টাকা হারে বিলম্ব ফি প্রদান করতে হয়।

৩। পরপর ৩ (তিন) মাস বেতন প্রদান না করলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল হয়ে যাবে এবং পুনঃভর্তি ফি দিয়ে ভর্তি করতে হবে।

প্রত্যয়নপত্র/প্রশংসাপত্র

কোন ছাত্র-ছাত্রীর বিশেষ কারণে বিদ্যালয় হতে প্রত্যয়নপত্র/প্রশংসাপত্র নেয়ার প্রয়োজন হলে ৩০০ (তিনশত) টাকা ফি প্রদান করতে হবে।

ভর্তি বাতিল ও ছাড়পত্র

কোন অভিভাবক বিশেষ প্রয়োজনে শিক্ষার্থীর ভর্তি বাতিল করে ছাড়পত্র নিতে চাইলে প্রতিষ্ঠানের সমুদয় পাওনা পরিশোধ করে ছাড়পত্র নিতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয়পত্র ফেরত দিতে হবে এবং ছাড়পত্র ফি বাবদ ৩০০ (তিনশত) টাকা প্রদান করতে হবে।

পরিচয়পত্র

স্কুল কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্র হারিয়ে গেলে ১০০ (একশত) টাকা (প্রথমবারের জন্য) এবং পরবর্তীতে ২০০ (দুইশত) টাকা স্কুল অফিসে জমা দিয়ে পুনরায় ৭ (সাত) দিনের মধ্যে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

ভর্তি ও ফি সংক্রান্ত সাধারণ প্রশ্নোত্তর

কোন কোন শ্রেণিতে ভর্তি নেওয়া হয়?

প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়।

শিক্ষার্থীর শ্রেণি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান মূল্যায়ন করা হয়।

ভর্তি পরীক্ষার তারিখ ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়।

না, অভিভাবকের চাহিদা অনুযায়ী আবাসিক বা অনাবাসিক সুবিধা নির্বাচন করা যায়।

নির্ধারিত সময় অনুযায়ী অফিসে বা অনুমোদিত পেমেন্ট পদ্ধতির মাধ্যমে ফি পরিশোধ করা যায়।

মাসিক বেতন মাসিক ভিত্তিতে এবং ভর্তি ফি এককালীন নেওয়া হয়।

ভর্তি সংক্রান্ত ফি রিফান্ড নীতিমালা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রযোজ্য।

হ্যাঁ, নিয়মিত পরীক্ষার ফলাফল, মিটিং ও ফিডব্যাকের মাধ্যমে অভিভাবকদের অবহিত করা হয়।